রাতের খাবার তাড়াতাড়ি খাবেন যেসব কারণে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ২ এপ্রিল ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ব্যস্ত জীবনযাত্রায় অনেকেই সঠিক সময়ে খাবার গ্রহণ করেন না। কেউ সকালের নাশতা এড়িয়ে যান, দুপুরে খাবার সময় মতো খান না আর বাসায় ফিরে অনেক রাতে খান। এ ধরনের অস্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি এবং দুর্বল খাদ্যাভ্যাসের কারণে আজকাল অনেকেই বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, বিশেষ করে যারা বেশি রাতে খাবার খান তাদের স্বাস্থ্যঝুঁকি অনেক বেশি।
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, দেরীতে রাতের খাবার খেলে ওজন বাড়তে পারে। রক্তে শর্করার মাত্রাও বেড়ে যেতে পারে। রাতের খাবার তাড়াতাড়ি খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-
ভালো ঘুম : তাড়াতাড়ি রাতের খাবার খেলে ঘুমের গুণমান ব্যাপকভাবে উন্নত হয়। কারণ এতে ঘুম এবং খাবারের সময়ের মধ্যে অন্তত ২-৩ ঘন্টার ব্যবধান থাকে। এতে হজম প্রক্রিয়া ভালো হয় এবং পরিপাকতন্ত্রও প্রয়োজনীয় বিশ্রাম পায়। এর ফলে ঘুমও ভালো হয়।
ওজন কমায়: রাতে তাড়াতাড়ি খাবার খেলে বিপাকক্রিয়া উন্নত হয়, যা ওজন কমাতে ভূমিকা রাখে।
হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে : রাতের খাবার তাড়াতাড়ি খেলে কার্ডিয়াক ফাংশনকে উন্নত করে। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে। আপনি যদি রাতের খাবারে বেশি কার্বোহাইড্রেট এবং লবণযুক্ত খাবার খান তাহলে এটি উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে। তাড়াতাড়ি রাতের খাবার গ্রহণ শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেয়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে।
কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে : আপনি যদি কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তাহলে এই স্বাস্থ্যকর অভ্যাসটি অন্ত্রের কার্যকারিতাকে নিয়মিত করবে। এই অভ্যাস বদহজম, পেট ফাঁপা এবং অন্যান্য হজমের সমস্যা কমায়।
গ্যাস্ট্রিকের সমস্যা কমায় : বেশি রাতে খাবার খেলে গ্যাসের সমস্যা বাড়তে পারে। ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার খেলে অ্যাসিডিটির ঝুঁকি কমে।
বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে রাতে কার্বোহাইড্রেটযুক্ত এবং মসলাদার খাবার কম খাওয়ার চেষ্টা করা উচিত। এই সময় খাদ্যতালিকায় মৌসুমি শাকসবজি, ফল, মসুর ডাল, স্যুপ রাখলে ভালো। সর্বোপরি রাতের খাবারের জন্য হালকা খাবার বেছে নেওয়াই স্বাস্থ্যকর।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী


